Sale!

Voliam Flexi 300SC Group: Chlorantraniliprole + Thiamethoxam । ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি গ্রুপঃ ক্লোরানট্রানিলিপ্রোল + থায়ামেথোক্সম

Original price was: ৳ 380.00.Current price is: ৳ 370.00.

Description

ভলিয়াম ফ্লেক্সি একটি সিস্টেমিক  বা অন্তর্বাহী কীটনাশক, অর্থাৎ স্প্রে বা ড্রেঞ্চিং-এর মাধ্যমে প্রয়োগ করলে এটি গাছের ভেতরে প্রবেশ করে এবং জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এর ডুয়েল অ্যাকশন থাকায় পোকাদের ওপর দ্রুত এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

উপকারিতাঃ

ভলিয়াম ফ্লেক্সি পোকার ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ জীবনের চারটি ধাপেই কার্যকর। এটি পোকাদের খাওয়ার পরপরই তাদের খিদে নষ্ট করে দেয় এবং পক্ষাঘাতগ্রস্ত করে মেরে ফেলে। এর ফলে দ্রুত পোকার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

পোকার ধরনঃ

বিভিন্ন ফসলের কান্ড  ফল ও কান্ড ছিদ্রকারী পোকা (Borer): ফ্রুট বোরার ও স্টেম বোরার (মাজরা পোকা)।

​পাতা মোড়ানো পোকা (Leaf Folder): বিশেষত ধানের পাতা মোড়ানো পোকা।

​ক্ষুদ্র শোষক পোকা: হোয়াইট ফ্লাই (সাদা মাছি) এবং গ্রিন লিফ হপার (সবুজ পাতা ফড়িং)।

ও ​অন্যান্য লিফ মাইনার মনে অত্যন্ত কার্যকর। 

ফসলসমস্যামাত্রা
টম্যাটো ফল ছিদ্রকারী পোঁকা০.৫মিলি / লিটার পানি
বেগুনডগা ও ফলছিদ্রকারী পোঁকা০.৫মিলি / লিটার পানি
দেশী শিমফলছিদ্রকারী পোঁকা০.৫মিলি / লিটার পানি

ব্যবহারের প্রধান পদ্ধতি :

কোম্পানি এটিকে স্প্রে করার চেয়ে ড্রেঞ্চিং (চারা গাছের গোড়ায় প্রয়োগ) করার জন্য বেশি সুপারিশ করেছে। এটি গাছের মূল দ্বারা শোষিত হয়ে জাইলেম কলার মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং পোকা যখন গাছ খায় তখন মারা যায়এছাড়াও প্রাপ্তবয়স্ক গাছের পাতাই স্প্রে করার মাধ্যমে পোকা দমন হয়

প্রয়োগ মাত্রাঃ

ড্রেঞ্চিং পদ্ধতি (চারা গাছের গোড়ায় প্রয়োগ) মূল জমিতে চারা রোপনের ৭ থেকে ১৪ দিনের মধ্যে প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে প্রতিটি চারা গাছের ৪০ থেকে ৫০ মিলি পানি দিয়ে চারার গোড়ার মাটি ভিজিয়ে দিতে হবে।

স্প্রে করার ক্ষেত্রে প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে সম্পূর্ণ গাছ ভিজিয়ে স্প্রে করতে পারেন  স্প্রে করুন।

সতর্কতাঃ এই কীটনাশকটির বিষক্রিয়া অনেকদিন থাকে, পরিপক্ক সবজি ও ফলে প্রয়োগ করা থেকে বিরত থাকুন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Voliam Flexi 300SC Group: Chlorantraniliprole + Thiamethoxam । ভলিয়াম ফ্লেক্সি ৩০০ এসসি গ্রুপঃ ক্লোরানট্রানিলিপ্রোল + থায়ামেথোক্সম”

Your email address will not be published. Required fields are marked *